চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নগদের ৫ লাখ আত্মসাতের অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৯ পিএম, ২০২৫-১২-২৩

নগদের ৫ লাখ আত্মসাতের অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ

চাকরিতে থেকে কৌশলে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালীর এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারী ও তার জামিনদার বড় ভাইয়ের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান উদ্দীন চৌধুরী (৩১) ‘মা-এন্টারপ্রাইজ’ নামক একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউজে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বড় ভাই আবদুল আল নোমান চৌধুরী (৪০) এই চাকরির বিপরীতে প্রতিষ্ঠানের কাছে অঙ্গীকারনামা ও জিম্মাদার হিসেবে স্বাক্ষর করেছিলেন। ইমরান মূলত সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় প্রতিষ্ঠানের খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন। গত ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পরীক্ষা করার সময় দেখা যায় যে, মাঠ থেকে সংগৃহীত ৪ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা অফিসে জমা না দিয়ে ইমরান আত্মসাৎ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানান মামলার বাদী মো. ওবাইদুল হক। বাদী তার অভিযোগে জানান, গত ২০ ডিসেম্বর আসামিদের বাড়িতে গিয়ে পাওনা টাকা দাবি করলে তারা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো একে অপরকে দোষারোপ করতে থাকেন। এ বিষয়ে মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট এ আর এম তাকছিমুল গনি (ইমন) জানান, প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর