চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে ঘরে ঢুকে ডাকাতি ২২ভরি স্বর্ণ লুট বৃদ্ধা আহত

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৫:১৪ পিএম, ২০২৬-০১-০১

বোয়ালখালীতে ঘরে ঢুকে ডাকাতি ২২ভরি স্বর্ণ লুট বৃদ্ধা আহত

চট্টগ্রামের বোয়ালখালীতে  গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ২২ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট হয়েছে। এ সময় ডাকাতদের বেধড়ক মারধরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মিরা দাশ গুরুতর আহত হন। ঘটনাটি বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯নং আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে।

ভুক্তভোগী মিরা দাশ জানান, রাতের আঁধারে আনুমানিক ১৫ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। এর মধ্যে ৭ জন ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের প্রত্যেকের হাতে নতুন রাম দা ছিল। তাঁর পরিবারের ৬ ছেলে মিলন দাশ, স্বপন দাশ, তপন দাশ, রুপন দাশ, সুমন দাশ ও সুজন দাশ কেউ বাড়িতে বসবাস করেন না। তিনি পুত্রবধূদের নিয়ে বাড়িতে থাকেন।
ডাকাতরা ঘরে ঢুকে তাঁকে মারধর করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। রুপন দাশের স্ত্রীর আট ভরি স্বর্ণ ও একটি আইফোনসহ দুটি মোবাইল, সুজন দাশের স্ত্রীর সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল এবং মিরা দাশের নিজের সাত ভরি স্বর্ণ নিয়ে যায়। এছাড়া স্বপন দাশের স্ত্রীর কানের দুল, মোবাইল ফোন ও নগদ টাকাও লুট করা হয়।

ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর