চট্টগ্রাম   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি :    |    ০৮:১৯ পিএম, ২০২৬-০৯-২৯

পটিয়া কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাঈম উদ্দিন, অধ্যাপক আবু দাউদ লুৎফুজ্জমান খানসহ কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, অটোপাসের অধ্যায় শুরু করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে এনামুল হক এনাম বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যাতে মাদকসহ কোনো ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পটিয়া সরকারি কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। কলেজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় কলেজে সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন সংসদ সদস্য।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
 

রিটেলেড নিউজ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি 

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি 

পটিয়া প্রতিনিধি : : পটিয়ার কোলাগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পহেলা বড়ুয়ার দুই চাচাতো ভাইকে দেখতে হাসপাতালে গà...বিস্তারিত


আনোয়ারায় এসিল্যান্ডের নিয়মিত অভিযান, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা

আনোয়ারায় এসিল্যান্ডের নিয়মিত অভিযান, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার যোà...বিস্তারিত


পটিয়ায় এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান

পটিয়ায় এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৫ নেতাকর্মীর যোগদান

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপিতে বিএনপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ...বিস্তারিত


ফটিকছড়িতে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

ফটিকছড়িতে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ইয়াবাসহ চার মাদকসেবীকে আটক করেছ...বিস্তারিত


কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

কোর্ট ফাইলের ভেতরে ২০ হাজার পিস ইয়াবা, বাস থামিয়ে ধরা হলো যাত্রীকে

সীতাকুণ্ড প্রতিনিধি : : চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার à¦...বিস্তারিত


শাহে আলম • জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

শাহে আলম • জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালী প্রতিনিধি : : জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর