চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে মারমা তরুনী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৩০ পিএম, ২০২৫-০৪-২৩

রাঙামাটিতে মারমা তরুনী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাঙামাটির কাউখালীতে মারমা তরুনীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূল আসামী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে চট্টগ্রামের চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন কদমরসূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন।
 
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফাহিম রাঙামাটির কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া এলাকার ১নং ওয়ার্ডের বিনা ভোটে নির্বাচিত মেম্বার আনোয়ার হোসেনের ছেলে বলে জানাগেছে।
 
এরআগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) কাউখালী থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী তরুনী উল্লেখ করেন, পোয়াপাড়া গ্রামের আনোয়ারের বাড়িতে ভাড়া থাকেন তিনি।

আসামি গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা দেওয়ায় ফাহিম তাকে মারধর করে। আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দেন।

এর আগেও আসামি মো. ফাহিম ওই তরুণীকে গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পযন্ত বিভিন্ন সময় ধর্ষণ করে। ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফাহিম (২৫) ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে।
 
ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ। ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অপরদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, উক্ত ভিকটিম গত বৃহস্পতিবার হাসপাতালে এসে ভর্তি হয়েছিলো এবং ডাক্তারি পরীক্ষা-নীরিক্ষা শেষে শনিবার সে হাসপাতাল ছেড়ে যায়। সূত্র জানায়, মেয়েটির শরীরে মারধরের আঘাতের কিছু চিহ্ন পাওয়া গেছে।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ প্রতিবেদককে জানান, এই ঘটনাটি জানার পর থেকেই রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন মহোদয় বিষয়টি সার্বক্ষনিক তদারকিতে রেখেছেন। অবশেষে প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে কদমরসূল এলাকা থেকে গ্রেফতার করে কাউখালীর পথে রওয়ানা দিয়েছে সংশ্লিষ্ট্যরা।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর