শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫০ পিএম, ২০২৫-০৮-৩০
বান্দরবানের আলীকদমে বনবিভাগ ও ৫৭ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন সেগুন কাঠ ও বাঁশ জব্দ করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা বনবিভাগের আওতাধীন মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জসীম উদ্দিন এলাহি, বিট কর্মকর্তা রনি পারভেজ ও বনকর্মীদের উপস্থিতিতে মাতামুহুরী ব্রিজের নিচ থেকে ২৪ পিস সেগুন গোল কাঠ ও ৬০০ বাঁশ জব্দ করা হয়।
এছাড়া শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে আলীকদম উপজেলার মাতামুহুরী নদী পাড়ের মংচাপাড়া এলাকায় ৫৭ বিজিবির বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৩২.৭৪ ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়। পরে জব্দকৃত কাঠ বনবিভাগের মাতামুহুরী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুপাড়া বন বিট কার্যালয়ের সামনে নদী চেকপোস্ট দিয়েই রাতের অন্ধকারে মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট থেকে কাঠ ও বাঁশ পাচার হয়। এ কাজে চেকপোস্টে দায়িত্বরত ফরেস্ট স্টাফ তপন দাশসহ কয়েকজন জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিটি সেগুন গাছে ৫০ টাকা এবং প্রতিটি বাঁশে ৫ টাকা ঘুষের বিনিময়ে এসব পাচারের সুযোগ দেওয়া হয়।
এ বিষয়ে লামা বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট থেকে বড় আকারের সেগুন গাছ পাচারের বিষয়ে তথ্য পেয়েছি। তবে বাঁশের চালানের ব্যাপারে নিশ্চিত নই। বাবুপাড়া নদী চেকপোস্ট দিয়ে কাঠ ও বাঁশ কিভাবে পার হলো তা তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট ফরেস্ট স্টাফদের গাফিলতি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited