চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ২ উপজেলার ২৬ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫৪ এএম, ২০২১-১১-২৮

চট্টগ্রামে ২ উপজেলার ২৬ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

 চট্টগ্রামের ২ উপজেলা রাঙ্গুনিয়া ও হাটহাজারীর ২৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাঙ্গুনিয়া উপজেলার ১২ ইউনিয়নের ১০৯টি কেন্দ্রে ও হাটহাজারীর ১২ ইউনিয়নের ১০৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া হাটহাজারীর চিকনদন্ডি ও রাঙ্গুনিয়ার লালানগর ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একইদিন রাউজান উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের সবকটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কোনও ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।  হাটহাজারীর ১৩ ইউনিয়নে মধ্যে গুমানমর্দ্দন ও মেখল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া বাকি ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৩ ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  হাটহাজারী উপজেলায় ১৩ ইউনিয়নে ১২২টি ভোটেকেন্দ্রের ৬৩৩টি কক্ষে দুই লাখ ৫৬ হাজার ৯৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩১ হাজার ৯১৪ জন ও মহিলা এক লাখ ২৫ হাজার ৭৯ জন।  রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়ন পরিষদের  মধ্যে ৮টি ইউপিতে বিনাভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আ.লীগ সমর্থিত প্রার্থীরা। তবে এসব ইউনিয়নে অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৩ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩১৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৩টি ইউনিয়নে ১১৮টি ভোটকেন্দ্রে এবার ভোটকক্ষ করা হয়েছে ৫৯৪টি। এছাড়া অস্থায়ী ভোটকক্ষ রয়েছে ৪৪টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ২৭ ও নারী ভোটার ১ লাখ ৪১০ জন।  চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন  বলেন, তৃতীয় ধাপে রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীর ৪০টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। রাউজানে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়া এ উপজেলার কোনও ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে না। আশা করছি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। ভোট কেন্দ্রগুলোতে পর্যান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।


 

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর