চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দেশ গড়তে দক্ষ, নৈতিক ও যোগ্য মানবসম্পদের বিকল্প নেই — ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৭ পিএম, ২০২৬-০৫-০৫

দেশ গড়তে দক্ষ, নৈতিক ও যোগ্য মানবসম্পদের বিকল্প নেই — ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, একটি টেকসই ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ। তিনি বলেন, কেবল জনসংখ্যা নয়—সুশিক্ষা, চরিত্রগঠন এবং পেশাগত দক্ষতার সমন্বয়ই একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
সোমবার রাত ৮টায় চট্টগ্রাম মহানগরীর মিলনায়তনে মানবসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের উচিত আত্মউন্নয়ন, সময়োপযোগী জ্ঞান অর্জন এবং নৈতিকতার চর্চার মাধ্যমে নিজেদেরকে আদর্শ নেতৃত্বে পরিণত করা। তিনি সংগঠনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এবং আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ছাড়া কোনো সংগঠন কিংবা রাষ্ট্র দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। এজন্য পরিকল্পিত প্রশিক্ষণ, গবেষণা এবং নেতৃত্ব বিকাশের ধারাবাহিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
এ সময় চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সভাপতি সিফাত উল্লাহ রায়হান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ, মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুহাম্মদ পারভেজ মোশাররফ প্রমুখ।
এতে আরও বক্তব্য রাখেন
ইঞ্জিনিয়ার আতাহার উদ্দিন, মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল হান্নান চৌধুরী, ড. আবুল কালাম আজাদ, শফিউল আলমসহ মহিলা ও ছাত্রী নেতৃবৃন্দ এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলগণ।
সমাবেশে বক্তারা মানবসম্পদ উন্নয়নকে সংগঠনের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে একটি দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর