শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২০-০৯-২৩
সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় এক ভয়াবহ ফার্নেস বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানায় কর্মরত ৭ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত লিমিটেড নামক কারখানায় হঠাৎ ফার্নেস (চুল্লী) বিষ্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিপিএইচ ইস্পাত লিমিটেডে কর্মরত ৭ শ্রমিকের শরীরে উত্তপ্ত তরল লোহা পড়ে তারা দগ্ধ হন। এসময় কারখানা কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
দগ্ধ শ্রমিকরা হলেন- টিপু সুলতান (৩২),শাহীন আলম (২৭),শহীদুল ইসলাম (২৭),নুরুজ্জামান (৪০), আমির হোসেন (২৭), কে ওয়াল সিং সোহান (৪৬), রাবিন্দ্র (২৪)।তারা বর্তমানে চমেকের ৩৬ নং ওয়ার্ডের বার্ণ ইউনিটে ভর্তি আছে বলে জানা গেছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, জিপিএইচ কর্তৃপক্ষ জানিয়েছে বিকাল সাড়ে ৩টার সময় কারখানায় হঠাৎ ফার্নেস বিষ্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৭ শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়। এর পর তাদেরকে চমেকে ভর্তি করানো হয়। তবে তারা সবাই আশংকামুক্ত বলে জানান তারা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited