চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ঢাকা-কক্সবাজার রুটে পাঁচ দিনে চলবে ৮ বিশেষ ট্রেন

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৪:০১ পিএম, ২০২৪-১০-১৯

ঢাকা-কক্সবাজার রুটে পাঁচ দিনে চলবে ৮ বিশেষ ট্রেন

পর্যটন মৌসুমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে ও চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে আটটি বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই আটটি ট্রেন মোট পাঁচদিন চলাচল করবে। ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যদিও এই রুটে আগে থেকে দুই জোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল করছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার স্পেশাল নামের ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় মোট আসন সংখ্যা থাকবে ৫১৮টি। কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় মোট আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। ট্রেনটি কোচ থাকবে ১৮টি। আগামী ২৩ অক্টোবর কক্সবাজার স্পেশাল-১ এর প্রথম ট্রিপ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৪টায় মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টা ২০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। ট্রেনটির শেষ ট্রিপ ঢাকা ছাড়বে ২৬ অক্টোবর। অন্যদিকে আগামী ২৪ অক্টোবর কক্সবাজার স্পেশাল-২ এর প্রথম ট্রিপ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৪টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৫টায় ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটির শেষ ট্রিপ কক্সবাজার ছাড়বে ২৭ অক্টোবর।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর