শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৪০ পিএম, ২০২১-০৮-০১
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলায় সাত মাস বয়সের ছোট্ট এক শিশুর মা-কে ধর্ষণ ও অমানবিক নির্যাতন করেছে, এমন ন্যক্কারজনক ঘটনার খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ জুলাই) বোয়ালখালী পৌরসভার ০৫ নং ওয়ার্ড মীরপাড়া, নুর জাহান ম্যানশনে এমন ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে।
এবিষয়ে জানতে চাইলে নির্যাতিত মহিলা তানজুমা খানম বলেন, রোকেয়া আক্তার নামে এক মহিলা থেকে আমি কিছু টাকা ধার চাইলে সে আমাকে টাকা দেওয়ার কথা বলে
সুকৌশলে আমাকে একটি বাড়িতে নিয়ে যায়। এবং সেখানে দু'জন লোক আমাকে অমানবিক-ভাবে নির্যাতন করে। তখন আমি চিতকার করতে থাকলে আমার অচিনা এক ভদ্রলোক আমাকে উদ্ধার করে দ্রুত থানায় যাওয়ার পরামর্শ দেন।
পরে বিষয়টি আমি বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ আব্দুল করিম-কে খুলে বললে তিনি সাথে সাথে আইনগত ব্যবস্থাগ্রহণ করেছে বলে জানান তানজুমা খানম।
উল্লেখ্য যে নির্যাতিত মহিলা আরো বলেন, আমি বিশেষ ধন্যবাদ জানাই
বোয়ালখালী থানাকে। কারন, আমি একজন অসহায় নারী। আমাকে সাহায্য করবার জন্য।
এবিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ আব্দুল করিম বলেন, নির্যাতিত মহিলার কথা শুনে বিশেষ অভিযান পরিচালনা করি।এবং অভিযুক্ত নারীসহ ধর্ষণকারী আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে, আসামীদের কোর্টে চালান করেছি।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কামাল হোসেন প্রকাশ ধামা কামাল (৪২), পিতা- মোঃ বদি আলম। মোঃ গিয়াস উদ্দিন প্র: গিয়াসু (২৮), পিতা-মোঃ নুরুল ইসলাম।
উভয় সাং-পূর্ব গোমদন্ডী, মীর পাড়া, (হামিদুল হক মুন্সির বাড়ী), ০৫ নং ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, থানা- বোয়ালখালী। রোকেয়া আক্তার (৩০), স্বামী-মো: আবুল বশর, পিতা- মৃত শফিউর রহমান, মাতা- মৃত নুর জাহান বেগম। সাং- খিতাপচর, ০৫ নং ওয়ার্ড, (জব্বর সওদাগরের বাড়ী), ০৫ নং সারোয়াতলী ইউনিয়ন, থানা- বোয়ালখালী।
বর্তমানে পূর্ব গোমদন্ডী, মীর পাড়া, নুর জাহান ম্যানশন ০১ নং রুম, বোয়ালখালী পৌরসভা, থানা- বোয়ালখালী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited