চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টিসিবির বরাদ্দ বৃদ্ধি ও বিভাগ ভিত্তিক মজুতের সুপারিশ করেছে সংসদীয়

ঢাকা অফিস :    |    ০৬:৩০ পিএম, ২০২২-০৩-২৩

টিসিবির বরাদ্দ বৃদ্ধি ও বিভাগ ভিত্তিক মজুতের সুপারিশ করেছে সংসদীয়

 টিসিবির বরাদ্দ বৃদ্ধি ও বিভাগ ভিত্তিক নিজস্ব গোডাউন নির্মাণ করে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্যতেলের আপদকালীন মজুতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি ৷

বুধবার (২৩ মার্চ) জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷

কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং মুহিবুর রহমান মানিক  অংশ নেন।


বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আপদকালীন মজুত সক্ষমতা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গৃহীত পদক্ষেপ, নিম্ন আয়ের মানুষের চাহিদা মেটাতে খোলা বাজারে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ, বিপনন ও বিতরণ কার্যক্রম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের দায়িত্ব ও কার্যাবলী, বাজার তদারকি, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি এবং জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত কার্যক্রম, কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে টিসিবির বরাদ্দ বৃদ্ধি এবং বিভাগ ওয়ারী টিসিবির গোডাউন তৈরি করে পঁচনশীল পণ্য ছাড়া চাল, ডাল, আটা, চিনি, ভোজ্যতেল ইত্যাদি আপদকালীন সময়ের জন্য মজুত রাখার ব্যবস্থা গ্রহণে কমিটি সুপারিশ করে।

বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণে পণ্যের মান যাচাই যাচাইয়ের লক্ষ্যে আধুনিক টেস্টিং ল্যাব স্থাপন, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যরোধ এবং চিকিৎসক কর্তৃক মেডিক্যাল টেস্টের কমিশন বাণিজ্য বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্পের কার্য সমাপ্তকরণ, ই-কমার্সকে অর্ন্তভুক্ত করে জাতীয় ভোক্তা অধিকার আইন যুগোপযোগীকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের হট লাইনটির প্রচার-প্রচারণা বাড়ানোর  জন্য সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইএমইডির অতিরিক্ত সচিব, টিসিবির চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর