শিরোনাম
ঢাকা অফিস : | ০৯:২৩ পিএম, ২০২১-০৭-১৮
আর দু’দিন পরেই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফিরবেন পোশাক শ্রমিকসহ অনেকই। সাভারে মহাসড়ক ফাঁকা, গাড়ির কোনো চাপ নেই। অন্যদিকে, দূরপাল্লার পরিবহনগুলো সড়কের পাশে দাঁড়িয়ে পোশাক কারখানাগুলো ছুটির জন্য অপেক্ষা করছে। জানা গেছে, গত ১৬ জুলাই দিনগত রাত থেকে বাসগুলো শিল্পাঞ্চলের অন্যতম সড়ক নবীনগর-চন্দ্রা মহাসড়কে সাঁড়ি বদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অন্যদিকে, সড়কে বাস না থাকায় দুর্ভোগে পড়েছে ঘরমুখো অল্পসংখ্যক মানুষ। রোববার (১৮ জুলাই) দুপুরে সেই মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় গিয়ে দেখা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনের অর্ধেক দখল করে দাঁড়িয়ে আছে বাসগুলো। দু’টি করে বাস পাশাপাশি দাঁড়িয়ে আছে। কোনো কোনো বাসের ভেতরে রক্ষণাবেক্ষণ জন্য লোক আছে আবার কোনোটিতে নেই। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসের স্টাফদের সঙ্গে কথা হয়। তারা জানান, ‘লকাডাউন’র কারণে অনেকদিন ভাড়া মারতে পারেননি। ঈদের জন্য তারা চেয়ে ছিলেন। এবার ঈদের ছুটি হবে আর সেজন্য গাড়ি নিয়ে সড়কের পাশে অবস্থান করছেন, যেন সবার আগে যাত্রী নিয়ে যেতে পারেন। আর অনেক বাস রিজার্ভ করাও রয়েছে। সোমা পরিবহন যাবে বগুড়ায়। পোশাক কারখানার যাত্রী পেতে শনিবার (১৭ জুলাই) থেকে সড়কের পাশে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। বাসটির কন্ডাক্টর মনির বলেন, আমাদের বাস বন্ধ ছিল অনেক দিন। তাই ঈদের ভাড়া মেরে কিছু টাকা রোজগার করতে চাই। এই সুযোগে যদি কিছু না কামাইতে পারি তাহলে ঈদের পরে তো আবার লকডাউন তখন তো আবার বসেই খেতে হবে। যাত্রী পাওয়া নিয়ে যদি কোনো সমস্যা না হয়, তাই এখানে বাস রাখছি। জামালাপুর যাবে মাহি নামের আরেক বাস। বাসটির চালক বলেন, শুধু এই ঈদের ট্রিপ মারতেই বাড়ি থেকে টাকা ধার করে নিয়ে এখানে বাসের সঙ্গে দু’দিন যাবত আছি। কারখানা খোলার পর বাসে ভাড়া মেরে সেই টাকা পরিশোধ করবো। কিন্ত প্রায়ই পুলিশ এসে গাড়ি সড়াতে বলে। আমরা এখন কী করবো। বাস রেখে পুলিশের ভয়ে পালিয়ে বেরাই। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, কিছু সংখ্যক বাস সড়কের পাশে দাঁড়িয়ে আছে। সেখানে জেলা পুলিশ দায়িত্বে আছেন। তারা বিষয়টি দেখবেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited