চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে যাত্রীবাহি যান চলাচল বন্ধ

পর্যটকসহ স্থানীয়দের দূর্ভোগ চরমে

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০২:৩৬ পিএম, ২০২২-০৮-০৬

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে যাত্রীবাহি যান চলাচল বন্ধ

সরকারের সিদ্ধান্তনুসারে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার সবকয়টি অভ্যন্তরীণ সড়কে যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বিষয়টি নিয়ে মালিক সমিতির নেতারা বিস্তারিত খোলাসা করে না বললেও মালিক-চালকদের ব্যক্তিগত ইচ্ছার উপর দ্বায় বর্তিয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারী সিদ্ধান্তের কথা প্রচার হওয়ার সাথে সাথেই রাত সাড়ে আটটা থেকেই রাঙামাটির সর্বত্র তেলের পাম্পগুলো বন্ধ করে দেয় সংশ্লিষ্ট্যরা। এতে করে পরেরদিনের তেল সংগ্রহ করতে পারেনি যাত্রীবাহি গাড়িগুলোর চালকরা।

ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে কার্যকর না করে তেলের দাম বৃদ্ধির আকস্মিক সিদ্ধান্তের প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়াই রাঙামাটি শহরে যাত্রীবাহি যানবাহনগুলো চলাচল বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে অত্রাঞ্চলে আগত পর্যটকসহ স্থানীয় খেটে খাওয়া মানুষজন। 

এদিকে,গ্যাস চালিত গণপরিবহন সড়কে চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাথে সাথে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। সকালে অনেকেই পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা গেছে।


রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘হুট করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় আমরা বেকায়দায় পড়েছি। এজন্য প্রাথমিকভাবে আজ সকাল থেকে শহরে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহরে সিএনজিসহ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবে।

অপরদিকে, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির নেতা ছৈয়দ কোম্পানী জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে গাড়ি বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত দেওয়া দেওয়া হয়নি। অনেক মালিক তাদের লোকসানের আতঙ্কে বাস চালাচ্ছেনা, আবার অনেকেই আগের দিন তেল কিনতে পারেনি, আজ বর্ধিত মূল্যে তেল কিনে পূর্বের ভাড়ায় গন্তব্যে গেলে লোকসানের শিকার হবেন তাই তারা গাড়ি চালাচ্ছে না। এটা সম্পূর্নই তাদের ব্যক্তিগত ইচ্ছায় করছে।

এদিকে শুক্রবার রাতে তেলের নতুন দাম কার্যকর হওয়ার সাথে সাথে সবগুলো ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ক্রেতাদের অভিযোগ, তেল মজুদ রেখে শনিবার সকাল থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে পাম্পগুলো।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর