শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:২৪ পিএম, ২০২৪-১০-১৭
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যবস্থাপক, কর্মকর্তা বা আগ্রহী উদ্যোক্তাদের জন্য এক সপ্তাহব্যাপী ‘ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)। বিসিক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যারা শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বা ব্যবসা গড়ে তুলতে চান তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ প্রশিক্ষণ কোর্সটি প্রনয়ণ করা হয়েছে। কোর্সটিতে সঠিক অর্থ ব্যবস্থাপনা কৌশল, বিনিয়োগ সিদ্ধান্ত, ব্যাংক ঋণ প্রাপ্তি, ট্যাক্স ও ভ্যাট এবং ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ কোর্সটি আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিঃ পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চ্যুয়ালি (অনলাইনে) অংশগ্রহণ করা যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক অংশগ্রহণকারীদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা।
আগ্রহী প্রশিক্ষণার্থীদের আগামী ২০ অক্টোবর, ২০২২৪ খ্রিঃ সকাল ৯.০০ টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। বিকাশ/নগদ নম্বর : ০১৬৮২-৩৪০৯৪২ (মো: আশিকুর রহমান জয়, কোর্স সমন্বয়কারী) নম্বরে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। প্রশিক্ষণ কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আরও বিস্তারিত জানতে, মো: রফিকুল ইসলাম, সহকারী অনুষদ সদস্য- ০১৭৫২-৯৩১৬১১ বা মোঃ কামরুল আহসান, সহযোগী অনুষদ সদস্য- ০১৮৪৭-৩০৬৫৬০ বা মো: শওকত হাসান, কোর্স পরিচালক, মোবাইল : ০১৭৩৮৯০২৪০৩, বা প্রকৌশলী মো: শফিকুল আলম, বিটিআই, ফোন : ৮৯৩৩৬৬১ (অফিস) বরাবর যোগাযোগ করা যেতে পারে।
সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য অংশগ্রহণকারীদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে। সেই সাথে শিল্প নিবন্ধন প্রদান করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited