শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২২ পিএম, ২০২১-০১-১২
নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে কামরুন নাহার (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় কামরুন নাহারকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুরাদপুর গাউছিয়া বাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন কামরুন নাহার। তার বাড়ি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া গ্রামে। তার পরিচয়পত্রে হাটহাজারীর ৮ নম্বর ইউনিয়নের উত্তর মেখল, ইছাপুর এলাকার লায়লা সেন্টারের এনআরবি গ্লোবাল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার উল্লেখ আছে। বাড়ি মালিকের ছোট ভাই সেকান্দার হোসাইন জানান, কামরুন্নাহার এনআরবি গ্লোবাল ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি আমার আপুর বাসায় একা ভাড়া থাকতেন। মাঝেমধ্যে তার ভাই ও মা এসে থাকতেন। অনেকক্ষণ পর্যন্ত দরজা না খোলায় আমার আপু খোঁজ নিতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited