শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:১৩ এএম, ২০২২-০৯-২৩
নিত্যপণ্য পামতেল ও চিনির নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত মিলগেট, পরিবেশক ও সর্বোচ্চ খুচরা মূল্য আগামী রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এছাড়াও বলা হয়, অন্যান্য নিত্যপণ্যের দাম কৃষি মন্ত্রণালয় নির্ধারণ করবে।
এতে বলা হয়েছে, এখন থেকে ১ লিটার পাম সুপার খোলা তেলের মিলগেট দাম হবে ১২৮ টাকা, পরিবেশক মূল্য ১৩০ ও খুচরা পর্যায়ে ১৩৩ টাকায় বিক্রি করতে হবে।
এছাড়া, ১ কেজি পরিশোধিত চিনির মিলগেট মূল্য ৭৯ টাকা, পরিবেশক পর্যায়ে ৮১ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮৪ টাকা। তবে, প্যাকেটজাত ১ কেজি পরিশোধিত চিনির মিলগেট দাম হবে ৮২ টাকা, পরিবেশক মূল্য ৮৪ টাকা ও সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৮৯ টাকা।
এদিকে খাদ্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে প্রয়োজনে আমদানি করার পক্ষপাতী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা শুধু সয়াবিন তেল ও চিনির দাম বেঁধে দিতে পারি। বাকি পণ্যের দাম কৃষি মন্ত্রণালয় ঠিক করবে। এ বিষয়ে আইনি ক্ষমতা তাদের দেওয়া হয়েছে।
গত ৩০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় কয়েকটি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে সময় জানানো হয়েছিল, ১৫ দিনের মধ্যে ট্যারিফ কমিশন এসব পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি মূল্যায়ন করে একটা যৌক্তিক মূল্য ঘোষণা করবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited