শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৩:৫২ পিএম, ২০২৬-০৫-২০
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
মঙ্গলবার (২০ মে) সকালে রাঙ্গামাটি ফায়ার স্টেশনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বিএফএম জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি চৌকস ফায়ার ফাইটার কন্টিনজেন্ট জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
পরে জেলা প্রশাসক ফায়ার স্টেশনে স্থাপিত বিভিন্ন অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরঞ্জামগুলোর ব্যবহার ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এবিষয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited