শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২২-০৯-১৮
চট্টগ্রাম-দোহাজারি লাইনে একমাত্র যাত্রিবাহী ডেমু ট্রেনটি ৮দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ। রেলওয়ে চট্টগ্রাম সূত্রে জানা গেছে, ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ রয়েছে। প্রকোশলী না থাকার কারনে ট্রেনটির ত্রুটি সরানো সম্ভব হয়নি।
জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের-দোহাজারী লাইনে একটি মাত্র ডেমু ট্রেন চলাচল করে। ডেমু ট্রেনটি প্রতিদিন চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে চারবার চলাচল করার কথা থাকলেও করোনার সময় বন্ধ হয়ে যাওয়ায় দুইবার করে আসে যায়। তাছাড়াও
এ রুটে দোহাজারী বিদ্যুৎ প্লান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন
চলাচলরত রয়েছে।
সাথি প্রিয়া বড়–য়া নামের এক ইন্সুরেন্স কর্মকর্তা জানান, তিনি প্রতিদিন পটিয়া থেকে চট্টগ্রাম শহরে ট্রেনে করে যাতায়াত করে। ট্রেনটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। রেলওয়ের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের-হাজারো মানুষ চট্টগ্রাম শহরের বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন। তাদের কথা চিন্তা করে হলেও এই ডেমু ট্রেনটি সচল করতে পারতেন রেলওয়ে কতৃপক্ষ।
দোহাজারি থেকে প্রতিদিন চট্টগ্রাম শহরে গিয়ে ব্যবসা করা রিয়াদ জানান, দক্ষিণ চট্টগ্রামের সড়কপথে প্রতিদিন যানজট লেগে থাকে যার কারনে নির্দিষ্ট সময়ে তিনি গন্তব্যে পৌছাতে পারেনা যার কারনে তিনি যাতায়াতের জন্য বেছে নিয়ে ছিলেন ট্রেনকে। কয়েকদিন ধরে ট্রেন বন্ধ থাকায় তাকে খুব বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে পটিয়া রেল মাষ্টার নিজাম উদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে ডেমু ট্রেনটি পরিক্ষামূলক রোববার সকালে চালানো হয়েছে। আশাকরি দুই একদিনের ডেমু ট্রেনটি চট্টগ্রাম-দোহাজারী রুটে আগের মত চলাচল করবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited