শিরোনাম
ঢাকা অফিস : | ১২:১২ পিএম, ২০২২-০২-২০
আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলার ওপর গণশুনানি শুরু হচ্ছে।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারিও এই শুনানি চলবে।
করোনা মহামারির কারণে হাইব্রিড পদ্ধতিতে এই শুনানি হবে। এতে কিছু সদস্য আদালতে উপস্থিত থাকবেন। আর বাকিরা ভিডিও কনফারেন্সে মাধ্যমে অংশ নেবেন।
রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে হেগের আদালতে ২০১৯ সালের ১০-১২ ডিসেম্বর এই মামলার ওপর প্রথমবারের মতো প্রাথমিক শুনানি হয়। এতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইন ও বিচার মন্ত্রী আবুবকর তামবাদু। আর মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। তবে, এই মামলার শুনানিতে এবার অংশ নেবেন মিয়ানমারের সামরিক জান্তা।
২০২০ সালে আইসিজেতে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দলিল দাখিল করে। সেখানে দেখানো হয়, মিয়ানমারের সামরিক বাহিনী কীভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার জন্য ২০১৯ সালের নভেম্বর মাসে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে গাম্বিয়া।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited