চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চুয়েটের অচলাবস্থা নিরসনে ৬ সদস্যের পরামর্শক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৬ পিএম, ২০২৬-১০-২২

চুয়েটের অচলাবস্থা নিরসনে ৬ সদস্যের পরামর্শক কমিটি গঠন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিদ্যমান অচলাবস্থা নিরসন ও শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে ছয় সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৯ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৮ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে চুয়েটের বর্তমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে।

কমিটির অন্য সদস্যরা হলেন– বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারীকে কমিটির সদস্য ও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন আহমদকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন একই বিভাগের সহকারী পরিচালক মো. সেহজাদ রিফাত সিয়াম।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে চুয়েটের অচলাবস্থা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথি ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ এবং অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কমিটি।
চুয়েটে সাম্প্রতিক সময়ে উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা ও শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিটেলেড নিউজ

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


পূর্ণাঙ্গভাবে চালুর অপেক্ষায় চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার

পূর্ণাঙ্গভাবে চালুর অপেক্ষায় চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার

নিজস্ব প্রতিবেদক : সাইবার অপরাধ তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাà...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৫৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৫৪ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায়  কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভà¦...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন...বিস্তারিত


ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর