শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৪ পিএম, ২০২৬-১১-২৪
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৯ জনকে আটক করা হয়েছে।
এছাড়া কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, আগের মামলায় ১২৩ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৪ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় ৫৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া মাদক কারবারির সংখ্যা ৪৬।
সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১০৪ জন। এসব ঘটনায় ৩০টি মাদক মামলা হয়েছে।
অভিযানে ৭ হাজার ৭০৯টি ইয়াবা বড়ি, ৬০ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ছয় বোতল বিদেশি মদ ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেপ্তার ৭৪ সদস্যের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ২৯ জন, চট্টগ্রামে ১৯ জন, লক্ষ্মীপুরে ছয়জন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতে চারজন করে, খাগড়াছড়িতে তিনজন এবং ফেনীতে একজন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কুমিল্লায় ১৮১ জন, চট্টগ্রামে ৩৬ জন, লক্ষ্মীপুরে ৩৫ জন, কক্সবাজারে ২৮ জন, নোয়াখালীতে ২৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন, খাগড়াছড়িতে ১২ জন, চাঁদপুরে ১১ জন, রাঙামাটিতে আটজন এবং বান্দরবানে সাতজনকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। &n...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৪৮ হাজার টাকার ৮৪ বোতল বিদেশি মদ জব্দ ক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর জন্য à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited