শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০১:০৮ পিএম, ২০২৬-০২-১২
দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা। স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র ঘিরে জটলা, উৎসব-উচ্ছ্বাস। দীর্ঘলাইনে অপেক্ষমাণ ভোটাররা। এটি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের চিত্র। ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে কথা হয় হাফিজ জুট মিল শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হকের সঙ্গে। তিনি বলেন, সাড়ে তিন হাজার ভোট রয়েছে এ কেন্দ্রে। তবে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, মাথাল, হাতপাখার এজেন্ট আছে। আটটায় ভোট দিয়ে বের হয়েছেন শফিউল আলম। তিনি বলেন, নিজের ভোট নিজে দিলাম। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা ভালো। সত্তরোর্ধ্বো আনোয়ারা বেগম প্রার্থীর দেওয়া ভোটার স্লিপ নিয়ে এসেছিলেন কেন্দ্রে। অসুস্থতার কারণে মুখে নাম ও তথ্য বলতে পারেন না। তাই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited