চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধি সুইডেনের

আমাদের ডেস্ক :    |    ০৪:৪৫ পিএম, ২০২৫-০৪-১৭

রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধি সুইডেনের

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আটটি সংস্থার মাধ্যমে ১২ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মানবিক সহায়তা প্রদান করেছে সুইডেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১৫৫ দশমিক ৪ কোটি টাকা।

আজ সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে বসবাসকারী দশ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনসাধারণকে এই সহায়তা দেওয়া হবে।

এতে আরো বলা হয়েছে, এর মাধ্যমে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বসবাসকারী সম্প্রদায়গুলোকেও সহায়তা প্রদান করা হবে। স্থানীয় এনজিওগুলোর জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও বাড়ানো হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীসহ বাংলাদেশে যে কোনো মানবিক চাহিদা পূরণে সুইডেন পাশে থাকবে, ঠিক যেভাবে আমরা বিগত সাত বছর তাদের পাশে ছিলাম।’

তিনি আরো বলেন, ‘কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরেই নয়, বরং ক্রমবর্ধমান মানবিক চাহিদার কারণে এ বছর আমরা গত বছরের তুলনায় আমাদের প্রাথমিক বরাদ্দ বাড়িয়েছি।’

এ সহায়তা ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, ইসলামিক রিলিফ, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন ও ইন্টারন্যশনাল রেসকিউ কমিটির মাধ্যমে দেওয়া হবে। 

খাদ্য সহায়তা, পুষ্টি, সুরক্ষা, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি শিক্ষা, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবার জন্য এ তহবিল ব্যবহার করা হবে।

এছাড়াও, সুইডেন জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৬টি স্থানীয় ও জাতীয় সংস্থাকে সহায়তা করার জন্য ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সঙ্গে অংশীদারিত্ব সম্পন্ন করছে।

উল্লেখ্য, সুইডেন বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও সুইডেন ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, ইউনিসেফ, ইউএনএফপিএ ও জাতিসংঘের সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্ড ফান্ড বা (সিইআরএফ)-কে মূল সহায়তা প্রদানকারী শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর