শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:৪০ পিএম, ২০২৪-১২-২৫
১৯৭১ এর পর নানা চড়াই উৎড়াই পার করে দীর্ঘ ৫৩ বছরেও বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা যায়নি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা। মঙ্গলবার দুপুরে পার্বত্য রাঙামাটি সফরে এসে পাহাড়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারী কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা বলেছেন, জনগনের সেবা সহজিকরণ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন স্তরের বৈসম্য নিরসনের প্রস্তাবনা প্রস্তুত করবেন তারা।
কমিশন সদস্যরা বলেন, আমাদের মূল উপজীব্য দেশের জনগণ। জনসাধারনের কাছে সরকারী সেবা পৌছিয়ে দিতে হবে। এ জন্য পার্বত্য তিন জেলাকে নিয়ে সংস্কার প্রস্তাবে আলাদা অধ্যায় সংযোজন করা হবে বলে জানিয়েছেন তারা।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পার্বত্যাঞ্চলে ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পাহাড়ের প্রতি ইঞ্চি জমি জরিপের আওতায় আনার দাবি তুলে ধরেছেন।
এদিকে, দেশের চলমান নানামুখী সংকটময় পরিস্থিতিতে, দ্রব্যমূল্যের চরম উর্দ্বগতি, চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, সিন্ডিকেট ব্যবসায়িদের নিয়ন্ত্রণ করাসহ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে মনোযোগ না দিয়ে তথাকথিত দাবি নিয়ে ক্যাডার বৈষম্যের দাবি তুলে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে পতিত স্বৈরাচারী সরকারের প্রেত্মাতারা কলকাঠি নাড়ছে কিনা সেটি খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন মতবিনিময় সভায় অংশ নেয়া ব্যক্তিবর্গ।
বেলা আড়াইটা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় পার্বত্য তিন জেলার জেলা প্রশাসকগণ, পুলিশ সুপারগণসহ সরকারী কর্মকর্তাগণ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ জনপ্রশাসন সংস্কার কমিটির নিকট তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায়, রাঙামাটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ সংস্কার কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষায়িত অঞ্চল এবং প্রতিটি এলাকা অত্যন্ত দূর্গম হওয়ার ফলে অত্রাঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রয়েছে। জেলা পরিষদের মাধ্যমে চরম দূর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করায় পাহাড়ের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক মন্তব্য করে এই নিয়োগ কমিটিতে জনপ্রশাসনকে সংযুক্তি অথবা জাতীয়ভাবে পাহাড়ের স্থানীয়দেরকে শিক্ষক নিয়োগ প্রদান কার্যক্রম চালানোর প্রস্তাব করেছেন স্থানীয় সুশীর সমাজের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও প্রশাসনিক নানান জটিলতার পাশাপাশি বৈষম্যমূলক ব্যবস্থাপনার মধ্যদিয়ে পাহাড়ে সরকারী কর্মকর্তাগণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমতলের ন্যায় গতানুগতিক নিয়ম কানুনের বাইরে পাহাড়ের বিরাজমান পরিস্তিতির বিবেচনায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি যাতে করে আলাদা প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরেন সেই দাবিও জানিয়েছেন পাহাড়ে কর্মরত সরকারী কর্মকর্তাগণ।
বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন মন্তব্য করে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্যগণ বলেছেন, সরকারী সেবা সহজিকরণ করে জনসাধারনের দৌড় গৌরায় পৌছিয়ে দিতে হলে সরকারী কর্মকর্তাদেরকে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে এবং এই বিষয়টি নিয়ে আমরা গুরুত্ব অনুধাবন করতে পারছি; তাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিটিতে আলাদাভাবে সুপারিশমালা সংযুক্ত করে প্রস্তাবনা প্রেরণ করা হবে জানিয়েছে সংস্কার কমিটির অন্যতম সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এসময় কমিশনের অন্য সদস্য ড. মোঃ হাফিজুর রহমান ভূঞা, ফিরোজ আহাম্মেদ, মেহেদী হাসানও বক্তব্য রাখেন উক্ত মতবিনিময় সভায়।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited