চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিভাসু’তে ‘ডিভিএম ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম-২০২৪’ অনুষ্ঠিত

আমাদের ডেস্ক :    |    ০৬:১০ পিএম, ২০২৪-১২-০৮

 সিভাসু’তে ‘ডিভিএম ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম-২০২৪’ অনুষ্ঠিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ রবিবার ‘ডিভিএম ইন্টার্ন ফিডব্যাক প্রোগ্রাম-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে । 

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল, চিড়িয়াখানা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করে। এ উপলক্ষ্যে পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) দপ্তর উক্ত ফিডব্যাক প্রোগ্রাম আয়োজন করে।  

সকাল ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিডব্যাক প্রোগ্রামের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। 

পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ-আল-নাহিদ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: সফিকুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. মো: ফরহাদ হোসেন এবং নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: রকিবুর রহমান (টুটুল)। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ইন্টার্নশিপের ক্ষেত্রে সিভাসু হলো সারাদেশের মধ্যে পাইওনিয়ার। এই ইন্টার্নশিপ কর্মসূচিকে আরো সম্প্রসারিত করার জন্য আমরা দেশের বাইরে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’ 

শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে ইন্টার্নশিপ প্রোগ্রামের ওপর শিক্ষার্থীরা ০৭ টি প্রেজেন্টেশন দেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের পাঁচ বছরমেয়াদী ডিভিএম কোর্সের ৫ম বর্ষে শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমের হাতেকলমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।     


 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর