শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:০৫ পিএম, ২০২১-১১-২৪
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স ছিল টাইগারদের। সর্বশেষ ঘরের মাঠেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারে ০-৩ ব্যবধানে। মাহমদুউল্লাহ রিয়াদদের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদির মতো সাবেক ক্রিকেটাররা। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি সমালোচনা করেছেন তরুণ ক্রিকেটারদেরও। নিজের ইউটিউবে চ্যানালে ইনজামাম বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে বাংলাদেশ দলের যে খেলোয়াড় এসেছে, সেই ফাস্ট বোলাররাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফর্মার নেই, যারা কাউকে মুগ্ধ করতে পারে। সবই আগের খেলোয়াড়। আমি দেখছি যে, তাদের নতুন খেলোয়াড় আসা বন্ধ হয়ে গেছে। ’ তিনি আরও বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের ২-৩ জন পুরনো খেলোয়াড় খেলেনি। তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের কিভাবে উন্নতি সম্ভব এবং কী ধরনের উইকেটে পেস বোলারদের ব্যবহার করতে হবে তা নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে। ’ ‘পাকিস্তান ৩-০ জিতবে এটা স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে। ভেবেছিলাম, বিশ্বকাপের অমন পারফরম্যান্সের তারা হয়তো কিছু শিখেছে, তাই উইকেটগুলো আরও ভালো করবে। কিন্তু এমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ’-যোগ করেন তিনি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited