শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:৪৬ পিএম, ২০২২-০৪-২৪
টিপকাণ্ড নিয়ে দেশে সম্প্রতি কতো বির্তকই না ছড়ালো। এবার টিপ না পরায় বির্তকের মুখে পড়েছেন কারিনা কাপুর।
ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগ উঠেছে এ বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মালাবার গোল্ড নামে এক জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সেজেগুজে হাজির হয়েছিলেন কারিনা। সেখানে কারিনার কানে দুল ও গলায় হার থাকলেও কপালে টিপ পরেননি এ নায়িকা।
এতেই ক্ষুব্ধ হয় ভারতীয় নেটিজেনদের একাংশ। এরপর থেকে সমালোচনার ঝড়ে পড়েন এ অভিনেত্রী।
ওই জুয়েলারি প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়ে হ্যাশট্যাগও পোস্ট করেছেন অনেক নেটিজেন। ভারতের টুইটারে এ মুহূর্তের ট্রেন্ডিং ‘Boycott Malabar Gold’ হ্যাশট্যাগ। এছাড়া No_Bini_No_Business’ হ্যাশট্যাগও ট্রেন্ডিং হয়েছে।
কারিনা কাপুরের ছবি শেয়ার করে এক ব্যক্তি টুইট করেছেন, ‘সারা বিশ্ব জানে টিপ পরা আমাদের ঐতিহ্যের অঙ্গ। কপালের ঠিক মাঝখানে পরা হয়, এটাই ভারতের রীতি ও সংস্কৃতি। এটা কি এরা জানে না? নেগেটিভ প্রচারও তো ভাল প্রচার।’
আরেকজন লেখেন, ‘সিঁদুরের টিপ শক্তির আরেক রূপ। কপালে সিঁদুরের টিপ লাগানো হিন্দু ধর্মের সংস্কৃতি, শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এটি বিবাহিত স্ত্রীর পরিচয়ও বটে।’
তথ্যসূত্র: টাইমস নাউ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited