শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৪৩ পিএম, ২০২২-০৫-২১
আগামী দলবদলের মৌসুমে সবার আগ্রহের কেন্দ্রে কাইলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। দুই পক্ষের সঙ্গে এমবাপের আলোচনাও শেষ হয়ে গেছে। তবে এখনও কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
এমবাপের মা ফায়জা লামারি জানাচ্ছেন, পিএসজি ও রিয়াল মাদ্রিদ- উভয়পক্ষের প্রস্তাব প্রায় কাছাকাছিই। তাই এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এমবাপে নিজেই নেবেন জানিয়ে সবাইকে অপেক্ষায় রেখেছেন তার মা।
কোরা প্লাসকে এমবাপের মা বলেছেন, ‘দুইটি প্রস্তাব- একটি পিএসজি থেকে, অন্যটি রিয়াল মাদ্রিদ থেকে। দুইটি প্রায় কাছাকাছিই। রিয়াল মাদ্রিদে আমার ছেলের তার ইমেজ রাইটসের ওপর নিয়ন্ত্রণ থাকবে। এখন আমাদের তার সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে দুই ক্লাবের প্রস্তাবের মধ্যে অল্পই পার্থক্য। এখন দেখার বিষয় সে কী সিদ্ধান্ত নেয়। এমবাপের ভবিষ্যত সম্পর্কে আমাদের আর কোনো আলোচনা বাকি নেই। এ বিষয়ে সব আলোচনা সমাপ্ত।’
আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর তিনি চুক্তি নবায়ন করবেন নাকি নতুন ক্লাবে চলে যাবেন সেটিই দেখার বিষয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শনিবার মেতজের বিপক্ষে পিএসজির ম্যাচের পর।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited