শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৫ পিএম, ২০২৬-১০-১৩
মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকেটজাত এবং খাবার তৈরিতে অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরের ফলমন্ডি স্টেশন রোড এলাকায় অভিযানে নেমে বিভিন্ন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা করে এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ, খেজুরের গায়ে তেল মিশিয়ে প্যাকেটজাত এবং বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, খাদ্যদ্রব্য রান্নায় কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজার তদারকিতে নেমে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানগুলো মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে এক দিনে ৭৬৩ জনকে গ্রেপ্তা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই পরিত্যকà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার জাল স্বাক্ষরে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মামলà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited