শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৬:২৮ পিএম, ২০২৬-১১-০৮
বাঁশখালী ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারগুলোর।
রোববার (৮ নভেম্বর) উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্ৰামে সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুল আজিজ মাঝি, আব্দুস সাত্তার, আব্দুল নূর, মাওলানা মো. মহিউদ্দিন, মোহাম্মদ আক্তার।
ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মাঝি জানান, আজ সকাল টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় পরিবারের অনেক সদস্য ঘুমিয়ে ছিলেন।
আগুনের তাপে ঘুম ভেঙে গেলে দ্রুত বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান পরিবারের সদস্যরা। তবে অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।
গন্ডামারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওসমান গনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে সরকারি সহায়তা দেয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উà¦...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে থানার ৮০০ মিটার দূরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি প্রতিনিধিঃ "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবাà§...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্য...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited