শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৮ পিএম, ২০২১-০৭-১৫
শিপ ইয়ার্ডে কাজ করার সময় আহত শ্রমিক মো. মফিজ মিয়া (৪০) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার। এর আগে বুধবার (১৪ জুলাই) দুপুরে সীতাকুণ্ডের ভাটিয়ারি জিরি সুবেদার শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় আহত মফিজ মিয়াকে উদ্ধার করে সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মফিজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার বালাকোট এলাকার মৃত মোতাহের মিয়ার ছেলে। এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শিপ ইয়ার্ডে কাজ করার সময় লোহার রডের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয় মফিজ। পরে সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited