চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অনলাইন গেমের ভয়াল থাবা থেকে তরুণদের বাঁচাতে হবে: সুজন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২১-০৫-২৪

অনলাইন গেমের ভয়াল থাবা থেকে তরুণদের বাঁচাতে হবে: সুজন

অনলাইন গেমের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে হবে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।  
সোমবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিমত দেন। 
সুজন বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের স্মার্ট ডিভাইসের ব্যবহারের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন গেমের সহজলভ্যতা। করোনা মহামারি ও লকডাউনের কারণে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ, লেখাপড়ার চাপ কম থাকা এবং বাইরে খেলাধুলার সুযোগ না থাকায় মোবাইলের ওপর আসক্ত হয়ে পড়েছে বেশিরভাগ তরুণ-তরুণী। ফলে অনলাইন গেমের ওপর প্রবলভাবে ঝুঁকে পড়ছে তারা। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন গেমের প্রচার ও প্রসার। আর অনলাইন গেমগুলোকে অত্যাধুনিক করে গড়ে তোলার কারণে এতে মারাত্মকভাবে আসক্ত হচ্ছে তরুণ সমাজ। দীর্ঘসময় ধরে অনলাইন গেম খেলার ফলে তাদের পর্যাপ্ত খাওয়া-দাওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটছে। এতে করে তারা মানসিক অবসাদে ডুবে যাচ্ছে আর এর কুপ্রভাব সরাসরি পড়ছে তাদের শরীর ও মনে।  
ফলে প্রত্যেক অভিভাবক আতঙ্কগ্রস্ত। অনলাইন গেমের পাশাপাশি ইন্টারনেটে তারা বিভিন্ন ধরনের খারাপ ওয়েবসাইটে ঢুকেছে। এতে তাদের নৈতিকতাও হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অনলাইন গেমের আসক্তিকে সম্প্রতি 'মানসিক রোগের' তালিকায় অন্তর্ভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনলাইন গেমে তরুণ তরুণীরা যেভাবে আসক্ত হচ্ছে ভবিষ্যতে তাদের শিক্ষাজীবনে মনোনিবেশ করা কঠিন হয়ে যাবে। যেকোনো ভাবে অনলাইন গেমের ভয়াল থাবা থেকে তরুণ-তরুণীদের রক্ষা করতে হবে। নচেৎ আগামীর একটি সুন্দর জ্ঞাননির্ভর প্রজন্মের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।  
অলিগলিতে ছড়িয়ে পড়া অনলাইন জুয়াও জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করছে বলে মত প্রকাশ করেন তিনি।  
অনলাইন জুয়া নিয়ে নগরে বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ডও পরিচালিত হচ্ছে। তরুণ সমাজ জেনে বা না জেনে ভয়ঙ্কর এ ফাঁদে পা দিচ্ছে। ফলে মুহূর্তের মধ্যেই ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে একটি পরিবারের সুন্দর স্বপ্ন। তাই এ ভয়াবহ সংকট থেকে উত্তরণের জন্য বুদ্ধিদীপ্ত উদ্যোগের পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করতে হবে।  
তরুণ সমাজকে অনলাইনে শিক্ষনীয় জ্ঞান-বিজ্ঞানবিষয়ক ভালো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি। এতে তাদের শিক্ষাজীবন আলোয় ভরে উঠবে ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সুজন।  
সব স্কুল-কলেজে অনলাইন ক্লাস ও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কঠোর মনিটরিং করারও অনুরোধ জানান তিনি। যেকোনো মূল্যে অনলাইন গেম বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান সুজন।  
এ ছাড়া তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক খেলাধুলা, ছবি, নাটক ও গানসহ সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন খোরশেদ আলম সুজন।  

রিটেলেড নিউজ

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

সিএসসিআরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর