শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১০:২৫ এএম, ২০২১-১২-০৭
মুরাদ হাসানের বক্তব্য বিকৃত রুচির ও নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। মুরাদকে তথ্য প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় তারানা হালিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
ভবিষ্যতে সব লুটেরা, ঘুষখোর, লম্পটদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এ কঠোর পদক্ষেপ অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সোমবার (৬ ডিসেম্বর) রাতে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে, সোমবার রাতে তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার কারণে তাকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফেসবুক স্ট্যাটাস তারানা হালিম লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী’
এরপর তিনি লিখেছেন, মুরাদ হাসান, আপনি কর্মক্ষেত্রে যা করেছেন তা conflict of interest । আপনি যে ভাষায় কথা বলেছেন তা বিকৃত রুচির, অশালীন, নারীর প্রতি অবমাননাকর। আপনি দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন, শাস্তি আপনার প্রাপ্য।
রাসুলে করিম (সা:) বলেছেন- ভালো মানুষ নারীকে সম্মান করে। তাই আপনি দোষী থাকবেন দুনিয়াতে ও আখেরাতে। আমরা যারা দলকে ভালোবাসি তারা জানি এ সিদ্ধান্ত নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কঠিন, কঠোর হতে হয়েছে। বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা।
তিনি আরও লিখেছেন, ভবিষ্যতে সব লুটেরা, ঘুষখোর, লম্পটদের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক। এ দৃষ্টান্ত যেন সকলের জন্য শিক্ষার কারণ হয়।
যখন টাইপ করছিলাম তখন শিরোনাম দিয়েছিলাম- ‘এটা অন্যায়’ জনাব মুরাদকে উদ্দেশ্য করে। এর মধ্যে ফোনে জানলাম উনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই শিরোনামটি বদলালাম । লিখলাম- ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ’
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited