শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:৩৩ পিএম, ২০২২-০৫-১৭
পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের এ বছরের আসর। মঙ্গলবার (১৭ মে) থেকে ১২ দিনের জন্য এই আয়োজন শুরু হচ্ছে।
এবারের উৎসবে নতুন রূপে ধরা দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
কান উৎসবে একাধিকবার রেড কার্পেটে দেখা গেছে এই ভারতীয় সুন্দরীকে। তবে এ বছর দীপিকা থাকছেন বিচারকের আসনে। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ৯ জুরির একজন তিনি।
এরই মধ্যে উৎসবে যোগ দিয়েছেন ‘পদ্মাবত’খ্যাত অভিনেত্রী। অংশ নিয়েছেন জুরি ডিনারে।
সোমবার (১৬ মে) ফ্রান্সের রিভেরা শহরে পৌঁছেন দীপিকা। সেখানে গিয়ে হোটেল মার্টিনেজে কান ফিল্ম ফেস্টিভ্যাল জুরি ডিনারে অংশ নেন তিনি। রেবেকা হল, ভিনসেন্ট লিন্ডন, জেসমিন ট্রিনকা, আসগর ফারহাদি, লাদি লি, জেফ নিকোলাস এবং জোয়াকিম ট্রিয়ারসহ অন্যান্য জুরি সদস্যদের সঙ্গে রাতের খাবার খান এই অভিনেত্রী।
এ দিন দীপিকাকে কালো-সাদা এবং রঙিন আউটফিটে দেখা গিয়েছে।
চলতি উৎসবের সেরা পুরস্কার ‘পাম দ’-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম একজন দীপিকা। দীপিকার আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, নন্দিতা দাস ও শর্মিলা ঠাকুর কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited