শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২৬ পিএম, ২০২৬-১০-২৮
দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ২৮ অক্টোবর বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা, ভুজপুর থানা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, একটি বিরোধী দল ও ২০২৬ সালের পর রাজনৈতিক অঙ্গনে আসা আরেকটি দল এনসিপির বিরুদ্ধে অরাজকতা, দখলবাজি ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, বিরোধী দল হয়েও তারা দেশে নির্যাতন, অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। একটি গণতান্ত্রিক সরকারকে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রের ব্যাপারেও যুবদলকে সজাগ থাকতে হবে। দেশের স্বার্থ রক্ষায় যুবদলের নেতাকর্মীদের সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন ভুজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম মেম্বার। ফটিকছড়ি পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল ও নাজিরহাট পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আরফাত তোষার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দীন শাহীন, আবু আজম তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ভুজপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, ফটিকছড়ি পৌরসভা যুবদলের সভাপতি এমদাদুল ইসলাম মুন্না ও নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি প্রিন্স ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited