শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৯:১১ পিএম, ২০২৫-১০-১১
বোয়ালখালীতে ছোট ভাইয়ের মিথ্যা মামলা ও বাড়িভিটাসহ যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ভাই মোহাম্মদ নুরুল ইসলাম ৭০ বছর বয়সের এক বৃদ্ধা।
শনিবার(১১ অক্টোবর) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালায়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নুরুল ইসলাম।
তিনি বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম কন্ট্রাকট বাড়ির মৃত কোরবান আলীর ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সাল থেকে আমার ছোট ভাই আবদুল হাকিমের নেতৃত্বে আবদুস সালাম, ফেরদৌস বেগম, আবু সুফিয়ান জুয়েল, আবু তৈয়ব হৃদয়, দিদারুল আলম, রিপা আকতার, ও ফরিদা বেগম মিলে আমার ক্রয়কৃত ভাড়ীভিটা ও যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারায় লিপ্ত রয়েছেন।
তিনি আরো বলেন, আবদুল হাকিম এবং তার দলবল নিয়ে ২০১৪ সাল থেকে আজ অব্দি আমাকে এবং আমার স্ত্রী, কন্যা সন্তানকে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধারায় এবং অবৈধ মেয়েকে টাকার বিনিময়ে মিথ্যা বানোয়াট জালিয়াতি কাবিন নামা তৈরী করে যৌতুকের মামলা দিয়েছেন।
২০১৪ সাল থেকে আজ অব্দি তারা আমাকে ২৮টি মিথ্যা মামলার আসামী করেছেন। এর মধ্যে চাঁদাবাজি, আত্মসাৎ, চুরি ডাকাতি, নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় তারা আমাকে এবং আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিসাধন করেছে।
বর্তমানেও আরোও একাধিক বোয়ালখালী থানায় ডাকাতির মামলা দায়ের করেছে বলে জানতে পেরেছি। এর মধ্যে ১৪/১৫টি মামলা থেকে বেকেসুল খালাস পেয়েছি। বাকী মামলা গুলো চালাতে আমার ভাড়িভিটা বিক্রয় করার মতো পরিস্থিতি তৈরী হয়েছে।
সেই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর স্ত্রী ছনোয়ারা বেগম, ছেলে জাহেদুল আলম ও মেয়ে শাহানাজ আকতার প্রমূখ।
আবদুল হাকিম প্রবাসে থাকায় তার ব্যক্তিগত সহকারি মো. মোজাম্মেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আবদুল হাকিমের নম্বর চালু নেই। কারণ তিনি দেশ থেকে গিয়েছেন গত কয়েকদিন আগে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited