চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৮:৩৪ পিএম, ২০২৫-১১-২৫

হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর অস্তিত্ব রক্ষা ও নদীভিত্তিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বাস্তবায়িত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এ সেমিনারের আয়োজন করে। বাস্তবায়ন সহযোগী ছিল আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা এবং কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় জেলে, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউএনও তাহমিনা আক্তার বলেন, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। এই নদীকে বাঁচাতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মানার মধ্যেই হালদাকে টিকিয়ে রাখার পথ খুঁজে পাওয়া যাবে।

সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা বলেন, অবৈধ জাল দিয়ে মাছ শিকার, বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও অন্যান্য মানবসৃষ্ট কর্মকাণ্ড হালদার জন্য ভয়াবহ হুমকি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাঁর উপস্থাপনায় হালদা নদীর বর্তমান অবস্থা, মা মাছ সংরক্ষণ, ডিম সংগ্রহের ঐতিহ্য, চলমান প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি জানান, হালদার প্রজননক্ষমতা বজায় রাখতে নদীর গভীরতা, প্রবাহ এবং পানি মান অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি।

স্থানীয় জেলে ও ক্ষুদ্র মৎস্যজীবীরা সেমিনারে অংশ নিয়ে বলেন, নদীতে অবৈধ জাল অপসারণের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান ও নদী সংরক্ষণে তাদের অভিন্ন ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। তারা নদীর পানি দূষণরোধে বর্জ্য ব্যবস্থাপনা কঠোর করার আহ্বান জানান।
সেমিনারের মাধ্যমে হালদা নদী ও এর মৎস্যসম্পদ রক্ষায় সকল স্টেকহোল্ডারের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর