শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:৩৭ পিএম, ২০২২-০৩-১৩
বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন । আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক হয়, প্রকৃত অংশীদারত্বমূলক হয়- সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩ জন শিক্ষাবিদ-বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের শুরুতেই সিইসি এসব কথা বলেন।
৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও আজকের বৈঠকে ১৩ জন উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। এর মাধ্যমেই নির্বাচন কেন্দ্রিক সংলাপ শুরু করলো ইসি। রোববার (১৩ মার্চ) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য নির্বাচন কমিশনাররা, সচিব, অতিরিক্ত সচিব সহ কর্মকর্তারা উপস্থিত আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব প্রস্তুতি হিসেবে রোডম্যাপ করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংলাপ শুরু করলো ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী কী করণীয়, মূলত সেটা নিয়েই আলোচনা হবে।
ইসির বৈঠকে যারা উপস্থিত রয়েছেন
অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন, ওয়ার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, অধ্যাপক সাদেকা হালিম, ড. বোরহান উদ্দিন খান, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ড. আখতার হোসেন, লায়লুফার ইয়াসমিন, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম মফিজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইয়াহিয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মাসুদ হাসানুজ্জামান এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপউপাচার্য ড. নিয়াজ আহম্মেদ খান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited