চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দ্রুত কনটেইনার খালাস নিলে বন্দরে জটের শঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৪ পিএম, ২০২১-০৮-১৭

দ্রুত কনটেইনার খালাস নিলে বন্দরে জটের শঙ্কা নেই

 


দ্রুততম সময়ে আমদানিকারকেরা কনটেইনার খালাস নিলে বন্দরে জট হওয়ার কোনো শঙ্কাই নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

মঙ্গলবার (১৭ আগস্ট) তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে আসা ২২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।  বন্দর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বন্দর চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রাম বন্দরের কাজ হলো ২৪ ঘণ্টা সেবা দেওয়া। সেটি আমরা করোনার সময়ও দিয়ে আসছি। আমাদের ধ্যানে-মনে থাকে স্টেকহোল্ডারদের সেবা দেওয়া। কনটেইনারের বৈশ্বিক সংকটে রফতানি বাণিজ্য যখন বাধাগ্রস্ত হচ্ছিল তখন আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে এর সমাধান বের করার চেষ্টা করেছি, চিঠি দিয়েছি। এর ফলে সুফল মিলেছে। এখন রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়ে আসছে। আমদানি কনটেইনার বন্দরে আসার পর যত দ্রুত সম্ভব খালাস করে নিয়ে যেতে হবে। কনটেইনার বন্দরে পড়ে থাকলে সমস্যার সৃষ্টি হয়। পৃথিবীর কোথাও এফসিএল কনটেইনার বন্দর থেকে খালাস হয় না। তারপরও আমরা এটি অ্যালাও করি। তাই যত কম সময়ে কনটেইনার খালাস হবে বন্দরের কাজের গতি তত বেশি হবে। তিনি বিজিএমই নেতাদের সমুদ্রপথে ক্রেতা দেশসমূহে সরাসরি জাহাজ চালুর বিষয়ে এমএলও’দের সঙ্গে আলোচনা করা, বায়ারদের পণ্য পরিবহনে নির্দিষ্ট শিপিং লাইন নির্ধারণ না করা ও ২৪ ঘণ্টা কাট অফ টাইমের মধ্যে রফতানি পণ্য বন্দরে পৌঁছানোর অনুরোধ করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘করোনা শুরুর আগে ২০১৮-১৯ অর্থবছরে আমাদের রফতানি ছিল ৩৪ দশমিক ১৪ বিলিয়ন ডলার। আর ২০১৯-২০ অর্থবছরে তা ৬ বিলিয়ন ডলার কমে হয়েছে ২৮ বিলিয়ন ডলার। সর্বশেষ অর্থবছরে এ খাত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। রফতানি হয়েছে ৩৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সরকারের সহযোগিতা ও চট্টগ্রাম বন্দরের নিরবচ্ছিন্ন সহযোগিতার ফলেই আমরা এটি অর্জন করতে পেরেছি। তিনি বলেন, পোশাক রফতানির ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি সমাধানে আমরা শিপিং লাইন ও বায়ার প্রতিষ্ঠানগুলোর এ দেশীয় প্রধানদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। যাতে কোনো একটি শিপিং লাইনকে পণ্য পরিবহনে নির্দিষ্ট করে দেওয়া না হয়। বায়াররা ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারে পণ্য রফতানি চান, সেটি যাতে ২০ ফুট কনটেইনারেও করা যায় সেবিষয়েও আলোচনা চলছে। তিনি চট্টগ্রাম বন্দরে কোনো জট নেই বলে বিভিন্ন দেশের বায়ারদের জানিয়েছেন বলেও উল্লেখ করেন।   মতবিনিময় সভার শুরুতে বন্দরের বর্তমান কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিচালক (পরিবহন) এনামুল করিম।   তিনি জানান, গত ১৫ দিন অর্থাৎ ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অন অ্যারাইভাল বার্থিং পাচ্ছে কনটেইনারবাহী জাহাজ। কনটেইনারবাহী জাহাজ না থাকায় কার্গোবাহী জাহাজের পণ্যও খালাস করা হচ্ছে কনটেইনার জেটিতে। যেখানে কলম্বো ও সিঙ্গাপুর বন্দরে বার্থিং করতে ৭ দিন, চীনে ১০ থেকে ১২ দিন ও আমেরিকার বন্দরগুলোতে ২০ থেকে ২২ দিন লাগছে।  ১৮ জুলাই বেসরকারি আইসিডিগুলোতে রফতানি কনটেইনার ছিল ১৭ হাজার ৯৬টি আর খালি কনটেইনার ছিল ২৮ হাজার ২৯৬টি। সেখানে ১৫ আগস্ট এ সংখ্যা কমে রফতানি পণ্যবাহী কনটেইনারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০টিতে আর খালি কনটেইনার আছে ৪০ হাজার ১০টি।  বক্তব্য দেন বিজিএমইএ’র ১ম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ১ম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, সাবেক পরিচালক অঞ্জন শেখর দাশ। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোস্তফা আরিফ-উর রহমান খান, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইলিয়াস রেজা, সচিব ওমর ফারুক, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম ও টার্মিনাল ম্যানেজার মো. কুদরত ই-খুদা মিল্লাত।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর