শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ১০:২৫ এএম, ২০২১-০৭-২৮
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মহেশখালীর হোয়ানকে পাহাড় ধসে মারা গেছে আরও একজন। মঙ্গলবার দিবাাগত রাত ২ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর
ওয়ার্ডের পানখালী ভিলেজার পাড়ার বাড়ির পার্শ্ববর্তী পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে মৃত্যু হয় সৈয়দ আলমের ৩ শিশুপুত্র ও ২ শিশুকন্যার। নিহতরা হলো, আব্দুস শুক্কুর (১৬), মোহাম্মদ জুবায়ের (১২), আব্দুল লতিফ (১০), কহিনুর আক্তার (১৪)
ও জয়নাব আক্তার (৮) । রাতেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ভিলেজার পাড়ার সৈয়দ আলমের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালীর হোয়ানকের রাজুুয়ারঘোনা এলাাকায় পাহাড় ধসে মারা গেছেন শতোর্ধ আালী মিয়া।
এসময় তার পরিবারের আরও ৩ জন আাহত হয়েছে। মাটি চাপা পড়ে মারা গেছে একটি গরু ও একটি ছাগল। এ নিয়ে জেলায় গত দুই দিনে পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। মঙ্গলবার পাহাড় ধসে কক্সবাজারে উখিয়ায় ৫ রোহিঙ্গা, টেকনাফে এক ব্যক্তি ও মহেশখালীতে এক কিশোরীর মৃত্যু হয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited