শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৪৩ পিএম, ২০২৫-০৬-২২
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের পটিয়ার বিএনপির রাজনীতিতে দুই গ্রুপে বিভক্ত। চট্টগ্রাম দঃ জেলা বিএনপির আহবায়ক মোঃ ইদ্রিস মিয়ার নেতৃত্বে (ইদ্রিস গ্রুপ) ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের নেতৃত্বে(এনাম গ্রুপ)। গত ১১ই জুন ইদ্রিস মিয়া বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান কর্মসুচিতে এনাম গ্রুপের বিরুদ্ধে বেরাইজ্যা, বেশ্যা নামে বক্তব্যতে উল্লেখ করলে,এনাম গ্রুপ কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে ১০,১১,১২ই জুন প্রতিবাদ কর্মসুচি পালন করে।এতে এনাম অনুসারী বিএনপির নেতারা ইদ্রিস মিয়াকে কটুক্তি করে বক্তব্য দেন।এছাড়া ইদ্রিস মিয়াকে সান্ডা, ব্যাঙ, লিখে ফ্যাস্টুন ছাপিয়ে প্রদর্শন করে কটুক্তি ও কুরুচিপূর্ণ দেওয়ায় এনাম গ্রুপের ৬ জন নেতাকে শোকজ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের স্বাক্ষরিত পত্রে শোকজ করা হয়।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মইনুল আলম ছোটন এদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই ৬জনকে শোকজ করা হয়।একই অভিযোগে বহিষ্কৃত হয় জাসসের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব নাছির উদ্দীন।
দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, একজন জেলা বিএনপির সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, শ্লোগান,ফেস্টুন ও ঔদ্ধত্য আচরণের কারণে ৬জনকে গত ১৮ই জুন শোকজ করা হয়। ৫দিনের মধ্যে স্বশরীরে উপস্থিতিতে তা জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্হা নেয়া হবে।
এনাম গ্রুপের খোরশেদ আলম বলেন, তিনি নিজ দলের নেতাকর্মীকে অশ্রাব্য শব্দে ডেকেছেন।দলীয় লোকজন তাতে ক্ষুব্দ হয়ে প্রতিবাদ সভা করে। নিজের অপরাধ ঢাকতে ইদ্রিস মিয়া আমাদেরকে শোকজের কথা বলেছেন।তার বিরুদ্ধে আমরা কেন্দ্রে অভিযোগ করব।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited