শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:০০ পিএম, ২০২৫-০৬-১৮
বান্দরবান পার্বত্য জেলার আওতাধীন আলীকদম উপজেলায় অবস্থিত একটি নিবন্ধিত হাঁস-মুরগি ও গবাদিপশু খামারে সশস্ত্র এবং মুখোশধারী ব্যক্তিবর্গ কর্তৃক সংঘবদ্ধভাবে অনুপ্রবেশ, ভাঙচুর, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন দণ্ডনীয় অপরাধ সংঘটনের অভিযোগ আনীত হয়েছে।
উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ উলা মিয়া (পিতা- মৃত আমির হামজা, বয়স ৪৮) আলীকদম থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ (জিডি/এজাহার) দায়ের করেন। অভিযোগপত্রে উল্লিখিত আছে যে, ১১ জুন ২০২৫ তারিখে চৈক্ষ্যং মৌজার দলিল নং ১৫২/২০২৪ অনুসারে মালিকানাধীন, হোল্ডিং নং ৯৯(জি)-তে অবস্থিত প্রায় ৪.৪০ একর ভূমিতে অবস্থিত খামার চত্বরে অভিযুক্ত মোঃ বাহাদুর (৫০), দুরন ম্রো মাস্টার (৩০) এবং আরও প্রায় ১৫ জন অজ্ঞাতনামা মুখোশধারী ব্যক্তি সশস্ত্র অবস্থায় প্রবেশ করে খামারের স্থাপনায় ভাঙচুর চালায়, কর্মরত চারজন কেয়ারটেকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে খামারচত্বর ত্যাগে বাধ্য করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপরোক্ত কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল উক্ত খামারের জমি জোরপূর্বক দখলে গ্রহণ, যা দণ্ডবিধির ৪৪৮, ৪২৭, ৩২৩, ৫০৬ এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারাসমূহের লঙ্ঘন বলে পরিগণিত হতে পারে। অভিযোগকারী বর্তমানে নিজ বাসভবন ও খামার সংলগ্ন এলাকায় চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন বলে অভিমত ব্যক্ত করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নাগরিকগণ যথাক্রমে দেলোয়ার হোসেন, মোঃ আজিজ ও মোঃ মুবিন সাক্ষ্য দিয়েছেন যে অভিযোগে বর্ণিত ঘটনাসমূহ বাস্তবতা পরিপুষ্ট।
অপরদিকে অভিযুক্ত মোঃ বাহাদুর মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না এবং এ বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” অপর অভিযুক্ত দুরন ম্রো মাস্টার খামারের জমির মালিকানা দাবি করলেও হামলার ঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে সম্মত হননি। জিজ্ঞাসায় তিনি বলেন, “আমি ফোনে কিছু বলব না, সরাসরি কথা বলব।”
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, “আমি বর্তমানে বান্দরবান আদালতে উপস্থিত। থানা প্রত্যাবর্তনের পর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অতএব, ভুক্তভোগী মোঃ উলা মিয়া সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited