শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৩৪ পিএম, ২০২৬-০১-১৫
চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে শুক্রবার (১৫ জানুয়ারি) দিন–রাতব্যাপী ৭৩তম পবিত্র মিরাজুন্নবি (দ.) মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা ও খলিফায়ে রাসূল (দ.) হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)–এর বেছাল শরীফ উপলক্ষ্যে সালানা ওরছ ও ঈছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজকেরা জানান, প্রতি বছরের মতো এবারও পবিত্র মিরাজুন্নবি (দ.) স্মরণে দেশ–বিদেশ থেকে মুরিদ–মোহিব্বান, আলেম–ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা মাহফিলে অংশ নেবেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির–আসকার, ওয়াজ–নসিহত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিকে দরবারের মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর পক্ষ থেকে আগত মুসল্লিদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন কেউ গরু, মহিষ, ছাগল, টাকা–পয়সা কিংবা কোনো ধরনের নজর–নেওয়াজ নিয়ে না আসেন। দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, মাহফিলটি সম্পূর্ণ আধ্যাত্মিক ও ধর্মীয় অনুষ্ঠান। এখানে কোনো ধরনের অনুদান বা উৎসর্গ আনার প্রয়োজন নেই। সবাইকে কেবল দীনী মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে বরকত অর্জনের আহ্বান জানানো হয়েছে। পবিত্র এ মাহফিলে অংশ নিতে ধর্মপ্রাণ মানুষদের প্রতি দাওয়াত জানিয়েছেন আয়োজকেরা।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited