শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৮ পিএম, ২০২৬-০২-১০
চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলায় জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ সুবিধা নিয়ে অর্থ আত্মসাতের মামলায় এক সমবায় সমিতির দলনেতাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. ছাত্তার, সন্দ্বীপ উপজেলার পশ্চিম দক্ষিণ রহমতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের দলনেতা। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর মো.এনামুল ইসলাম। তিনি বলেন, আসামি মো. ছাত্তারকে দণ্ডবিধির ৪২০ ধারায় এক বছর, ৪৬৭ ধারায় এক বছর, ৪৬৮ ধারায় দুই বছর এবং ৪৭১ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড দেন। সব মিলিয়ে মো. ছাত্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন ব্যুরো, চট্টগ্রামের পরিদর্শক মবিনুল ইসলাম কোতোয়ালী থানায় মামলা করেন (মামলা নং-৭০(৯)০৩; জিআর-৪৫২/০৩)। অভিযোগে বলা হয়, মো. ছাত্তার জাল কাগজপত্র দাখিল করে ইয়ানমার ইঞ্জিনসংবলিত একটি ফিশিং বোট, সরঞ্জামাদি এবং নগদ ৪৮ হাজার টাকাসহ মোট ১৭ লাখ ৫৪ হাজার ২২৫ টাকার ঋণ সুবিধা নেন। পরে মাত্র ৫৩ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট ১৭ লাখ ১ হাজার ২২৫ টাকা আত্মসাৎ করেন। মামলাটি তদন্ত করে দুদকের উপপরিচালক মো. শহিদুল আলম সরকার অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১০ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited