চট্টগ্রাম   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

মুনীর চৌধুরী :    |    ০৫:০২ পিএম, ২০২৬-০৯-২৪

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের মেরিনাররা আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দায়িত্বশীল ও দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের জুলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব সামুদ্রিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ‘বাইরে গিয়ে আমাদের নাবিকেরা যখন চাকরির পর জাহাজে উঠতে চান, সেখানে ভিসাগত কিছু সমস্যা তৈরি হয়। বিষয়টি ইতোমধ্যে আমি জেনেছি এবং তা দ্রুত সমাধানের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তাও বলেছি। এই প্রতিবন্ধকতাগুলো আমরা যেকোনো মূল্যে দূর করতে চাই।’
তিনি বলেন, ‘বিশ্বের ৮০০ কোটি মানুষের অর্থনৈতিক গতিশীলতা ও বাণিজ্য নির্ভর করছে মাত্র ১৮ থেকে ২০ লাখ মানুষের পারফরম্যান্সের ওপর। এই সাড়ে ১৮ লাখ সমুদ্রগামী মানুষের প্রচেষ্টায় বিশ্বের প্রায় ৯০ শতাংশ বাণিজ্য পরিচালিত হয়। ফলে এই খাতে নজরদারি, মনোযোগ এবং সরকারি-বেসরকারি বিনিয়োগ আরও অনেক বাড়াতে হবে।’
শুধু নাবিক তৈরি নয়, গড়তে হবে সমন্বিত সামুদ্রিক অর্থনীতি 
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সমুদ্রগামী নাবিক তৈরি করে বাংলাদেশের বিশাল সামুদ্রিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়। নীল অর্থনীতিকে (ব্লু ইকোনমি) টেকসই করতে হলে জাহাজ পরিচালনা, বন্দর ব্যবস্থাপনা, জাহাজ নির্মাণ ও মেরামত, পুরোনো জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং), সামুদ্রিক বিমা এবং তীরভিত্তিক বিভিন্ন সেবা খাতের ব্যাপক সম্প্রসারণ ঘটানো প্রয়োজন। এবারের বিশ্ব সামুদ্রিক দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নীতি থেকে বাস্তবায়ন: সামুদ্রিক উৎকর্ষের পথে এগিয়ে যাওয়া’। আন্তর্জাতিক সামুদ্রিক নীতি ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও পরিবেশবান্ধব খাত গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
মেরিন একাডেমির ৬৪ বছরের গৌরবোজ্জ্বল পথচলা 
কর্ণফুলী নদীর মোহনায় জুলদিয়ায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি গত ছয় দশক ধরে আন্তর্জাতিক মানের সামুদ্রিক শিক্ষা দিয়ে আসছে। একাডেমি থেকে এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ হাজারের বেশি মেরিনার দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত থেকে দেশের অর্থনীতিতে বিশাল অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন। বর্তমানে একাডেমির ১২৫ জনেরও বেশি প্রশিক্ষিত নারী মেরিনারও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। স্বাগত বক্তব্যে একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম বলেন, ‘নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং সম্ভাবনার উৎকর্ষের মাধ্যমেই বঙ্গোপসাগরের সুফল বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত করা সম্ভব।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া। 

রিটেলেড নিউজ

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি দর জ্বালানি তেলে...বিস্তারিত


বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখলমুক্ত করলো চসিক

বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখলমুক্ত করলো চসিক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেছে চট্টগ্রাà...বিস্তারিত


ঐতিহ্যের লালদীঘিতে বাণিজ্যের নতুন অধ্যায়

ঐতিহ্যের লালদীঘিতে বাণিজ্যের নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার : : বন্দরনগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা লালদীঘিতে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা-à...বিস্তারিত


আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভà¦...বিস্তারিত


চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়à§...বিস্তারিত


লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত



সর্বশেষ খবর