চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৪০ বছরের উত্তেজনাকেও ছাড়িয়ে যাবে ইউক্রেন ইস্যু!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:০৬ পিএম, ২০২২-০২-০৯

৪০ বছরের উত্তেজনাকেও ছাড়িয়ে যাবে ইউক্রেন ইস্যু!

ইউক্রেন ইস্যুতে আবারও নতুন মোড় নিতে পারে রাশিয়া-আমেরিকার সম্পর্কে। এমনকি ৪০ বছরে আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রুশ দূতাবাসের নিচে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সুড়ঙ্গ খোঁড়ার পর যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, সেটিকেও ছাড়িয়ে যেতে পারে ইউক্রেন ইস্যু।

ওয়াশিংটনে ১৯৮০-এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দূতাবাস নিয়ে যা হয়েছিল- সে ঘটনা যে কোনো গোয়েন্দা উপন্যাসের কাহিনীকেও হার মানায়। দূতাবাসে বসে রাশিয়ানরা কী করছে, কী বলছে- তা আড়ি পেতে শোনার জন্য ভবনের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। যদিও সে কথা একজন ডাবল এজেন্টের কারণে ফাঁস হয়ে যায়।

তখন দুই দেশের মধ্যে অবিশ্বাস্য মাত্রার রেষারেষি শুরু হয়েছিল। যদিও এখন আর সেই রেষারেষি নেই। কিন্তু ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রুশ-মার্কিন সম্পর্কে উত্তেজনা এখন আবারও বিপজ্জনক মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুরনো শত্রুর সঙ্গে সৃষ্ট নতুন উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে সামাল দেন, সেটাই এখন সংকটের সময় নেতা হিসেবে যোগ্যতা প্রমাণে তার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান সংকটকে কূটনৈতিকভাবে নিরসনের চেষ্টা এখনও চলছে। এর অংশ হিসেবে বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায়, এই মুহূর্তে ইউক্রেন সংকট নিরসনে সবচেয়ে বড় প্রশ্ন- রাশিয়ার মোকাবিলা করা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

পশ্চিমা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য তৈরি করে একনায়ক স্বৈরাচারী শাসকদের চ্যালেঞ্জ করার যে নীতি বাইডেন নিয়েছেন - তার সাফল্য-ব্যর্থতাও অনেকটাই নির্ধারিত হবে ইউক্রেন পরিস্থিতির কী পরিণতি হয় তার ওপর।

এক্ষেত্রে তুরুপের তাস হিসেবে বাইডেন ইউরোপকে ব্যবহার করার চেষ্টা করছেন। সেজন্য তিনি গোটা ইউরোপকে এক প্লাটফর্মে আনার চেষ্টায় ব্যস্ত। এতে সফল হলে রাশিয়ার জন্য তা হবে বড়ই ভয়ঙ্কর ও বিপজ্জনক পরিণতি। আর ব্যর্থ হলে ভীষণ চাপে পড়বেন বাইডেন তথা আমেরিকা।

বাইডেন প্রশাসন এখন রাশিয়ার প্রশ্নে ইউরোপে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরির জন্য উঠেপড়ে লেগেছেন। কারণ তিনি জানেন- ইউক্রেনে রাশিয়া হামলার বদলা হিসেবে যে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি তিনি পুতিনকে দিচ্ছেন তা কার্যকর করতে 
 
ইউরোপকে এক নৌকায় আনতে হবে।

প্রতিটি পদক্ষেপে তিনি ন্যাটো দেশগুলোকে সঙ্গে রাখছেন। যদিও এটি তার ঘোষিত পররাষ্ট্রনীতি, তারপরও আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে পশ্চিমা মিত্রদের সঙ্গে যে দূরত্ব তার তৈরি হয়েছিল- তা থেকে বাইডেন শিক্ষা নিয়েছেন।

আফগান ইস্যুতে আমেরিকার সঙ্গে পশ্চিমা মিত্রদের মতবিরোধ ক্রেমলিনের নজর এড়ায়নি।

সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়া বিষয়ক মার্কিন নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন ড্যানিয়েল ফ্রাইড। সাবেক এই মার্কিন কূটনীতিক বলেছেন, আমার মনে হয় আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে সৃষ্ট ঘটনাবলী নিয়ে পুতিন হিসাব-নিকাশ করেছেন। তিনি মনে করেছেন আমেরিকার ক্ষমতা পড়তির দিকে।

তিনি আরও বলেন, কিন্তু ইউরোপের প্রতিরক্ষা আর আফগানিস্তানে ভঙ্গুর অবস্থান ধরে রাখার মধ্যে সবসময়ই একটি পার্থক্য ছিল। এটা অনেকটা ভিয়েতনাম পরিস্থিতির মত। ভিয়েতনামে আমাদের ব্যর্থতা, সর্বনাশা পরিণতির কারণে পশ্চিমা ইউরোপের নিরাপত্তা নিয়ে আমাদের সক্ষমতা এবং প্রত্যয় যে ভেঙে পড়েছিল তা নয়। সেটা কখনোই হয়নি। সুতরাং আমার মনে হয় পুতিন বেশি আশা করেছিলেন।

তবে, এখনও ক্রেমলিনই মূলত ইউক্রেন নিয়ে সৃষ্ট পরিস্থিতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। পুতিনের শক্ত অবস্থানের কারণেই ইউরোপ ও আমেরিকার কাছ থেকে প্রতিক্রিয়া আসছে। আগামীতে তিনি কী করবেন, তার মনে কী রয়েছে- সেই ভাবনায় ইউরোপ ও আমেরিকা উদ্বিগ্ন।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অমি বেরা বলেছেন, আমাদের বুঝতে হবে যে প্রেসিডেন্ট পুতিন একজন পোকার (তাসের জুয়া) খেলোয়াড়, যিনি সম্প্রতি ইউক্রেনের সমর্থনে দুই দলের কংগ্রেস সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে কিয়েভ সফরে গিয়েছিলেন।

অমি বেরা বলেন, আপনি জানেন না যে তার হাতে কী তাস রয়েছে। সেই তাস সত্যিই শক্ত, নাকি তিনি ব্লাফ (ধাপ্পা) দিচ্ছেন?
সূত্র: বিবিসি

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর