শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৪ পিএম, ২০২৫-০৬-২৯
চট্টগ্রামের কোতোয়ালী, সীতাকুন্ড, ফটিকছড়ি থানা এলাকায় র্যাবের পৃথক তিনটি অভিযান পরিচালনা করে অপহরণ ও ধর্ষণ এবং ধর্ষন চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফেনীর সোনাগাজী মডেল থানার ধর্ষন চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিরাজুল ইসলাম প্রকাশ মাষ্টার'কে (৩৫) গোপন সংবাদের মাধ্যমে সিএমপির কোতোয়ালী থানার মোমিন রোড এলাকা হতে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সে ফেনীর সোনাগাজী থানার উত্তর চর দরবেশ গ্রামের মৃত অজি উল্যাহ মাঝির ছেলে।
এছাড়াও চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার ধর্ষন মামলার এজাহারনামীয় প্রধান আসামি আবুল হোসেন প্রকাশ ইমন'কে (২৭) গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চট্টগ্রামের সীতাকুন্ড থানার বড় কুমিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র্যাব। সে চট্টগ্রামের মীরসরাই থানার মতিউর রহমান কামলা বাড়ির আবু জাফরের ছেলে।
অপরদিকে নোয়াখালীর হাতিয়া থানার নাবিলকা অপহরন, ধর্ষন ও গর্ভপাত মামলার প্রধান আসামি জাহেদ হাসান'কে (৩৭) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভক্তপুর ইউপি'র সাঁকোতলা বাজার এলাকা হতে শনিবার সন্ধ্যায় র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। সে নোয়াখালীর হাতিয়া থানার চরফকির গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
রবিবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited