শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:২৩ পিএম, ২০২২-০২-১০
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন কক্সবাজারের উখিয়ার ৪নং রাজাপালংয়ের একটি পাহাড় থেকে ১ লাখ ২০ হাজার ইয়ায়া জব্দ করেছে।যার বাজারমূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলডেবার পাহাড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
গভীর রাতে ইয়াবা পাচারকারীরা মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে আটকের প্রস্তুতি নেয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তার স্বার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে।
অবস্থা বেগতিক দেখে ইয়াবা পাচারকারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ১ জানুয়ারি ২০২২ হতে এখন পর্যন্ত ১০৫ কোটি ৭১ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামিকে আটক করেছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited