শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:১৪ পিএম, ২০২৬-০৯-২৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার যোগদানের পর থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে আসছেন। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে অসাধু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অন্যদিকে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও নেটিজেনরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলার জয়কালী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন ও বিক্রির অপরাধে ‘মালাই ফুডস’-এর স্বত্বাধিকারী রুবেল মল্লিক (৩৫)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
কর্ণফুলী প্রতিনিধি :: : চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাà¦...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় পিএবি সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেত...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি বসতবাড়ি ও চারটি...বিস্তারিত
চবি প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ডি এন্ড সি নামক এক ইটভাটাকে অর্ধলাখ টাকা জরিমানা ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited