শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:৩৭ পিএম, ২০২৫-১০-১৬
রাঙামাটিতে পুলিশের চলমান অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমে এবার গ্রেফতার করা হয়েছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সোহেল চাকমা ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মানস মজুমদার নামের ছাত্র ও যুবলীগের দুই নেতাকে।
স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাঙামাটি শহরে পৃথক অভিযান চালিয়ে সোহেল ও মানসকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।
তিনি জানান, রাঙামাটিতে পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল চাকমা বাঘাইছড়ির বাসিন্দা হলেও রাঙামাটি শহরেই থাকে এবং তিনি সরকার কর্তৃক নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি অপরদিকে গ্রেফতারকৃত আরেকজন মানস মজুমদার রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার জনৈক মিনাল মজুমদারের সন্তান এবং সে ৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি জেলায় সন্ত্রাস ও অবৈধ সংগঠনের তৎপরতা দমনে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited